ফুটবল থেকে অবসর নেওয়ার পর খেলোয়াড়েরা কী করেন, কেমন পেশা বেছে নেন? এমন প্রশ্নের জবাবে অনেকেই বলবেন, কেন তাঁরা তো ফুটবলের সঙ্গেই নিজেদের জড়িয়ে রাখেন। কোচ কিংবা কর্মকর্তা, কেউ কেউ ব্যবসাও করেন। তবে এর মধ্যেই বিচিত্র সব পেশা আছে। অবসর নেওয়ার পর বিচিত্র সব পেশায়ও জড়িয়ে পড়েন ফুটবলাররা। সবাই তো আর মিশেল প্লাতিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কিংবা কার্লো আনচেলত্তি হতে পারেন না!
অবসর নেওয়ার পর কোনো কোনো ফুটবলার এমন পেশাও বেছে নেন, যে জীবনের সঙ্গে ফুটবলের দূরতম সম্পর্কও নেই। আসুন, তেমন কয়েকজন ফুটবলার সম্বন্ধে জেনে নিই।
