চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি ভারতে কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিল, দেশটির কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দিয়েছে। ইকোনমিক টাইমসের সূত্রে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে রয়টার্সই জানিয়েছিল, চীনের বিওয়াইডি হায়দরাবাদভিত্তিক মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে যৌথভাবে কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এবার ইকোনমিক টাইমস জানাল, ভারতের কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব বাতিল করেছে।
