জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬.১২ শতাংশ – ​businessjournalbd.com

​businessjournalbd.com

English

জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬.১২ শতাংশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৪) ত্রৈমাসিক দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। গত বছরের একই সময়ের থেকে প্রবৃদ্ধির হার বেড়েছে। পাশাপাশি কৃষি ও শিল্প খাতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৩ হাজার ৪৭৮ বিলিয়ন টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ১১ হাজার ৪৪৩ বিলিয়ন টাকা।পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা প্রথম ও

দ্বিতীয় প্রান্তিকে ছিল যথাক্রমে ৬ দশমিক শূন্য ১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭ দশমিক শূন্য ৩ শতাংশ ও ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোয়াটার্লি ন্যাশনাল অ্যাকাউন্টস ম্যানুয়াল অনুযায়ী কোন কোয়ার্টারের জিডিপির প্রথম প্রাক্কলনের সময় হালনাগাদ সব তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না বিধায় পরবর্তীতে তা সংশোধনের প্রয়োজন হয়। ফলে পূর্ববর্তী কোয়ার্টারের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য দেখা গেছে।
মাথাপিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
বিশ্ব অর্থনীতি মহামারির আগের তুলনায় দুর্বলই থাকছে
জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশে পৌঁছাবে, আশা অর্থমন্ত্রীর
কৃষি খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।