১৭ বছর পর বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচল – ​businessjournalbd.com

​businessjournalbd.com

English

১৭ বছর পর বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৪, ২০২৪


নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল হলো। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালেরও সব হিসাব সচল করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর পরিপ্রেক্ষিতে এসব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবদুল আউয়াল মিন্টু আইনজীবীর মাধ্যমে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেন। সেই চিঠির আইনগত দিক পর্যালোচনার পর তার ব্যাংক হিসাব অবমুক্তের আদেশ দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে মিন্টু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।