আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি এই প্রথম লেনদেনের শীর্ষে উঠেছে।
গতকাল আলিফ ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার একটি সিদ্ধান্তের কারণে এই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে। সেটি হলো, আলিফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেকটি কোম্পানি সি এন এ টেক্সটাইল একীভূত হবে। সে কারণে আজ সকাল থেকে এই কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ তৈরি হয়েছে। তবে কবে থেকে তারা একীভূত হবে, তা নির্ভর করছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারধারীদের চূড়ান্ত অনুমোদনের ওপর।
