এফবিসিসিআইের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের বৈঠক – ​businessjournalbd.com

​businessjournalbd.com

English

এফবিসিসিআইের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের বৈঠক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন  ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার. এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে সফররত আইসিসির ৪৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আইসিসির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির মহাপরিচালক রাজীভ সিং। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।