বিজনেস জার্নাল ডেস্ক:
গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করে না একশ্রেণির বিমা কোম্পানি—এই অভিযোগ নতুন নয়। দাবি পরিশোধ না করলে গ্রাহকেরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এত দিন শুনানি সাপেক্ষে জীবনবিমার গ্রাহকদের ২৫ হাজার টাকা ও সাধারণ বিমার (নন-লাইফ) গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধ, তথা নিষ্পত্তির সিদ্ধান্ত দিতে পারত আইডিআরএ। ‘স্বল্প অঙ্কের বিমা দাবির (পরিমাণ নির্ধারণ) বিধিমালা-২০১৮’ অনুযায়ী আইডিআরএ এ সিদ্ধান্ত দিত।
